Jocks from Mirakkel

সুন্দর তিনটি জোকস
১. বনি দোকানে গিয়ে দোকানীকেকে বলল,
বনি: কাকু, কাকু একটা কালো রং এর বাল্ব দাওতো।
দোকানী: কালো রং এর বাল্ব দিয়ে কি করবে ?
বনি: দিনের বেলা জ্বালিয়ে ঘুমাবো।

=========
২. বনির পরিক্ষার রেজাল্ট বের হলো। বনির বাবা বনিকে বলল, তোর রেজাল্ট কী ?
বনি: বাবা, আমার একটা বন্ধু তার বাবা ডাক্তার। সে ফেল করেছে।
বাবা: বুঝলাম। তো তোর রেজাল্ট কি হলো ?
বনি: আমার আর একটা বন্ধু আছে তার বাবা ইন্জিনিয়ার। সেও ফেল করেছে।
বাবা: তোর রেজাল্ট কি হলো ?
বনি: বাবা, বাবা আমার আর একটা বন্ধু আছে ওর বাবা হেডমাস্টার। সেও ফেল করেছে।
বাবা রেগে গিয়ে... তোর রেজাল্ট কি হলো ?
বনি: বাবা......আমি কি ভগবানের ছেলে ?
================================

৩. স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে। এক পর্যায়ে স্ত্রী স্বামীকে বলল-
স্ত্রী: তুমি এক নম্বরের অকর্মার ঢেকি।
স্বামী: (রেগে গিয়ে) এই শোনো। এক থেকে তিন পর্যন্ত গুনবো। এর মধ্যে তোমাকে স্যরি বলতে হবে।
স্ত্রী: যদি না বলি ?
স্বামী: তাহলে তুমিই বলে দাও কত পর্যন্ত গুনবো।

No comments:

Post a Comment