নতুন কিছু বাংলা জোকস
টাকা ইনকাম করার সব চেয়ে সহজ বুদ্ধি কি ?
--কিছু টাকা দেন তারপর বলতেছি।
---------------
এক রুগী ডাক্তারের কাছে গিয়ে বলল,
-ডাক্তার সাহেব মাঝে মাঝে মনে হয়, আমি অদৃশ্য হয়ে গেছি।
ডাক্তার: (ভয় পেয়ে) কে ? কে কথা বলে ?
-----
এক বাবা তাঁর ছেলেকে বলছেন,
- তুই সারাদিন টো টো করে ঘুরে বেড়াস। পড়াশোনা কখন করসি ?
ছেলে: আমি রাতের নিরিবিলিতে পড়াশোনা করি।
বাবা: মিথ্যা বলছিস। গতকাল রাতে আমি চুপিচুপি দেখার চেষ্টা করেছি। তুই পড়াশোনা করিস নি।
ছেলে: এই তো আব্বা। কেউ জেগে থাকলে আমার পড়া হয় না।
-------