Jocks from mirakkel || post#03

একজন নতুন জামাইয়ের বিয়ের স্মৃতিচারণ

অবশেষে বিয়ের কাজটা সাইরাই ফেললাম।
আশে পাশে শুভঙ্কর দা নাই তো ? শুভঙ্কর দারেও বিয়ার দাওয়াত দিছিলাম।
উনি আসেন নাই। গিফট দেওয়ার ভয়ে।
পুরাতন পাঞ্জাবি পড়েই বিয়া করতে গেছিলাম। নতুন পাঞ্জাবি কিনতে চাইছিলাম।বড় ভাই কইল নতুন পাঞ্জাবি কেনার কি দরকার ? আমারটা আছেই তো।
নতুন একটা মুকুট কিনতে চাইলাম। আব্বায় কইল, নতুন মুকুট কেনার কি দরকার ? আমারটা আছেই তো।
এরপর দাদুর কাছে আশীর্বাদ নিতে গেছিলাম। আগে যখন গোয়াল ভরা গরু আছিল, গোলা ভরা ধান আছিল, পুকুর ভরা মাছ আছিল আমার দাদুরও তেমনই বাড়ি ভরা বউ আছিল।
দাদু আমারে কইল, নতুন বউয়ের কি দরকার ? আছেই....তো।
দাদুর কাছ থাইকা আশীর্বাদ নিয়া বিয়া করতে গেলাম। বিয়া বাড়িতে ঢুকবো এমন সময় শালিকারা দৌড়াতে দৌড়াতে আসল।বাড়ির ভেতরে ঢুকলাম। শালিকারা গেলাসে গেলাসে শরবত নিয়া আসলো।
আমি একটা গ্লাসে চুমুক দিয়া দেখলাম, আল্লারে কি তিতার তিতা ! না খাইলে লোকে মাইন্ড করবো তাই পুরাটাই খাইয়া ফালাইলাম।
পরের গেলাসে চুমুক দিয়া দেখলাম, ওরে মা। ঝালের ঝাল। না খাইলে লোকে মাইন্ড করবো তাই পুরাটাই খাইয়া ফালাইলাম।
এরপরের গেলাসে চুমুক দিয়া দেখলাম, ওমা ! কি মিষ্টি ! এত বেশি খাইলে লোকে মাইন্ড করবো তাই পুরা গেলাসটাই রাইখা দিলাম।

এরপর বিয়ার পিঁড়িতে বসতেই কাজী কইল, বাবা কও কবুল।
আমি ভুল করে কইলাম, আবুল।
কাজী সাহেব তো আমার উপর খুব খ্যাপা।
আমি কইলাম, ঠিক আছে। প্রথম বার তো। এরপরের বারে ঠিক হইয়া যাইবো।
বিয়ার পরই তো বউ কান্না কাটি শুরু করলো। আমিও বউয়ের সাথে কান্নাকাটি শুরু করলাম। বউ একা আর কত কাঁদবো ? আমি একটু আগায়ে দিলাম।

শ্বশুর আব্বা আমারে একটা লুঙ্গি দিছিল। জিন্সের লুঙ্গি। সেইডাতে আবার চারটা পকেট আছে। আবার চেন সিস্টেম। আবার বেল্টও লাগানো যায়।

বিয়ার পর আমার শ্বাশুরি বউকে আমার হাতে তুলি দিয়ে কইল,
-বাবা আমার খুব আদরের মাইয়া। একটু দেইখা রাইখো।
আমি কইলাম, চিন্তা কইরেন না আম্মা। আপনের মাইয়া মানে তো আমারও মাইয়া।

শালিকা আমার হাতে একটা রুমাল দিয়া কইল, দুলাভাই আমারে কিন্তু ভুইলা যাইয়েন না।
আমি কইলাম, আমার বউরে আমি ভুলতে পারি কিন্তু তোমারে.....।
এই কথা শোনার পর বউ আমার উপরে খুব রাগ করলো। সারা রাস্তা কথা কয় নাই। বাসর ঘরে ঢুইকাই তো দরজা আটকায়ে দিলাম। বউ আমারে পায়ে হাত দিয়া সালাম করলো।
আমি ভাবলাম, আমারো তো একটা দায়িত্ব আছে। তাই আমিও তাঁর পায়ে হাত দিয়া সালাম করলাম।
বউ কইল তোমার বাড়িতে আইসা আমি খুব খুশি। দেখ বাড়ির ছাদ দিয়া চাঁন্দের আলো দেখা যাইতেছে।
আমি কইলাম, চিন্তা কইরো না। বৃষ্টি হইলে পানিও নামবো।

এরপর সারা রাত কেমনে কাটলো সেইটা আপনাদের না কই। বিয়া করা এত মজার এইটা যদি আগে জানতাম তাইলে বাপের আগেই কামটা সাইরা ফালাইতাম।

আইজকাও তো রাত গভির হতে চলল। ভেতরে যাইতেছি। দোয়া করবেন। আমার যেন নেক্সট পারফমেন্সটা ভাল হয়।

No comments:

Post a Comment