জোকস-২
৪. দাদু একদিন ডাক্তারের কাছে গেলেন।সব কিছু দেখে ডাক্তার দাদুকে বললেন,
-আপনার কিছু টেস্ট করাতে হবে।
দাদু: বাবা, এই বয়সে টেস্ট ? ওয়ানডে করলে হয় না ?
-------------
৫. কার্তিক দা মৃদুলকে বলছে,
কার্তিক: দাদা, বউকে কতটা ভালবাসি তা দেখানোর জন্য আমি মরুভূমির গরম বালির উপর দিনের পর দিন হেঁটেছি।
মৃদুল: তাই ?
কার্তিক: হ্যাঁ। বউকে কতটা ভালবাসি এটা দেখানোর জন্য আমি মাসের পর মাস পাহাড়ের চুড়ায় বসেছি।
মৃদুল: তাই ?
কার্তিক: হ্যাঁ। বউকে কতটা ভালবাসি এটা দেখানোর জন্য আমি বছরের পর বছর সাগরের জলে ভেসেছি।
মৃদুল: তাই ?
কার্তিক: হ্যাঁ। কালকে ডিভোর্স।
মৃদুল: (অবাক হয়ে) কেন ?
কার্তিক: বাড়িতেই থাকি না।
--------------------
৬.ধাক্কানকে একদিন প্রশ্ন করা হলো,
-ধাক্কান তোরা কয় ভাই বোন ?
ধাক্কান: দাদা, আমি নিজেই হচ্ছিলাম না আবার কয় ভাই বোন !
No comments:
Post a Comment