Jocks from Mirakkel post # 7

জোকস: ডাক্তার
বাবা চেয়েছিল বড় য়ে হবো উকিল নয় তো ডাক্তার।
তাই রাস্তার মোড়ে, কিছু টাকা দিয়ে কিনলাম
পুরাতন চেম্বার।
এভাবেই ডিগ্রী ছাড়া আমি ডাক্তার।

আশে পাশে শুভঙ্কর দা নাই তো ?
তা সেদিন শুভঙ্কর বাবু আমার চেম্বারে এসে কইল,
- ডাক্তার সাহেব আমার চোখের সমস্যা।
আমি হাতের পাঁচটা আঙ্গুল দেখিয়ে বললাম, কয় আঙ্গুল ?
শুভঙ্কর: পাঁচ আঙ্গুল।
ডাক্তার: দেখি এই পত্রিকাটা পড়ো তো।
শুভঙ্কর: পড়তে পারতাছি না।
ডাক্তার: আরে দূর...। এইটা চোখের সমস্যা না। লেখাপড়ার অভাব।

আমি ছোট বেলায় বুঝতে পেরেছিলাম, বড় হয়ে আমি ডাক্তার হবো।
আমার হাতের লেখা যে কেউ বুঝতে পারতো না।

থাক বাজে কথা বলে আর সময় না নষ্ট করি। রোগী এসে পড়েছে।
- এই যে আসুন আসুন।
রোগী: ডাক্তার সাহেব আমার প্রস্রাবে প্রচন্ড জ্বালাপোরা।
ডাক্তার: বাড়ি চলে যান বাড়ি চলে যান, বাড়ি চলে যান। মেশিন নষ্ট হয়ে গেছে।
আরে ধুর আমি যে মেশিন দিয়ে পরীক্ষা করবো সেটা নষ্ট হয়ে গেছে।
রোগী: ডাক্তার সাহেব, আজ দুই তিন দিন হলো আমার প্রস্রাব হইতেছে না।
ডাক্তার: বয়স কতো ?
রোগী: ডাক্তার সাহেব আশি বছর।
ডাক্তার: অনেক তো করলেন। আর কতো ? আপনার যে অবস্থা দেখতেছি, খুব হলে আর তিন চার দিন বাঁচবেন।
রোগী: ডাক্তার সাহেব কি কন ? আশিটা বছর এই ভাবে পার করলাম। দুই তিন দিন এমনিতেই পার হইয়া যাইবো।
ঠিক আছে আপনি চলে যান। এই যে ভদ্রমহিলা আপনে আসেন।

ভদ্রমহিলা: ডাক্তার সাহেব, আগের মতো এবারও আমার দাঁতের প্রবলেম। এবারও কি আমার সব পরীক্ষা করবেন ?
ডাক্তার: আরে ধুর। দেখেন সবাই কেমন তাকায়ে আছে। এবার শুধু দাঁত পরীক্ষা করলেই চলবো। দেখি হা করেন। ঠিক আছে ঠিক আছে।
ভদ্রমহিলা: ডাক্তার সাহেব, সব ঠিক আছে ?
ডাক্তার: আরে না। দেখলাম। আমার লাইট ঠিক আছে কিনা। আপনে যান আপনে যান। এই যে ভদ্রমহিলা। আপনার সমস্যা কী ?

ভদ্রমহিলা: ডাক্তার সাহেব, আমার স্বামী আমাকে ভালসাসে না।
ডাক্তার: হায় হায়, এই মাইয়া কি সমস্যার কথা বলে ? নাকি লোভ দেখায় ? আচ্ছা, এই যে লিখে দিলাম ধরেন।
ভদ্রমহিলা: ডাক্তার সাহেব, একি ওষধ ? কখন খাবো ?
ডাক্তার: ওষধ না। বাসার ঠিকানা লিখে দিয়েছি। আপনার চিকিৎসা বাসায় হবে।

ভাবতাছেন আমার চেম্বারে কি সব ঘটনা ঘটে। আমার চেম্বারে আরো সব অদ্ভুত ঘটনা ঘটে।
এই তো সেদিন এক রোগী এসে বলল,
-ডাক্তার সাহেব ডাক্তার সাহেব। আমি মাছ খাই বলে লোকে আমাকে পাগল বলে।
ডাক্তার: আরে মাছ খাওয়া তো ভাল। মাছ খেলে বুদ্ধি বাড়ে।
রোগী: ডাক্তার সাহেব চলেন। আমার সাথে পুকুরে নাইমা পড়েন।

সেদিন আর এক লোক এসে আমাকে বলছে,
- ডাক্তার সাহেব, আমি ভুলে একটা মার্বেল গিলে ফেলেছি।
ডাক্তার: (টর্চ জ্বেলে) দেখি, হা করেন। দেখতে পারতাছিনা তো।
রোগী: ডাক্তার সাহবে অনেকক্ষণ আগে গিলে ফেলেছি। এই রাস্তা দিয়ে আর দেখতে পাবেন না।

আর একদিন এক রোগী এসে বলছে,
-ডাক্তার সাহেব, আমি নাকি আর পাঁচ ছয় মিনিট বাঁচবো। এখন আমি কি করবো ?
ডাক্তার: বাঁচবেন তো আর পাঁচ ছয় মিনিট। এর মধ্যে আর কি করবেন ? যান আমার জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়ে আসেন।

আরে ডাক্তারীর পাশাপাশি আমি তো রোগ নিয়ে রিতিমো গবেষণা শুরু করে দিয়েছি। এইযে একটা বলছি।
-আপনার বাবা মার যদি সন্তান না থাকে তাইলে আপনারও সন্তান হবার সম্ভাবনা খুবই কম।

আচ্ছা বলেন তো বগলে দেওয়া থার্মমিটার আর মুখে দেওয়া থার্মমিটারের মধ্যে পার্থক্য কোথায় ?
-টেস্ট এ।

No comments:

Post a Comment